Our Mission
গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাই মুরাবাহা পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন হালাল মাংস ও বিনিয়োগ সুবিধা প্রদান করা।

আহলান দেশের অনলাইন বিজনেস কমিউনিটির একটি পরিচিত নাম। ২০১৫ সালে যাত্রা শুরু করে আহলান অদ্যাবধি সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বিশুদ্ধ খাবার সরবরাহের ব্যবসার সাথে যুক্ত। দীর্ঘদিনের পথচলায় আহলান অর্জন করেছে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা। নগদ লাভের চেয়ে সকলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দীর্ঘ মেয়াদে সফলতা অর্জনই আহলানের লক্ষ্য।
গ্রাহকদের গ্রোথ হরমোন, স্টেরয়েড, এন্টিবায়োটিকমুক্ত, নিরোগ, দেশাল ষাড় গরু সরবরাহের লক্ষ্যে ২০২১ সালে আহলান এগ্রো যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রথম বছরেই আহলানের অন্যান্য পণ্যের মতো কুরবানির গরুগুলোও গ্রাহকদের আস্থা অর্জন করে।
প্রথম বছর সাময়িক একটি শেড ভাড়া করার মাধ্যমে আহলান সীমিত আকারে তার কার্যক্রম পরিচালনা করে। কুরবানি প্রজেক্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আরও বড় পরিসরে ব্যবসা করার লক্ষ্যে আহলান ঢাকার বসিলায় একটি স্থায়ী শেড গ্রহণ করে এবং তখন থেকে অদ্যাবধি বছরব্যাপি নিরাপদ গরুর মাংস সরবরাহের ব্যবসা শুরু করে এবং চারটি কুরবানির ঈদে সফলভাবে কুরবানির গরু, কশাই সার্ভিস, ছাগল ও ভাগা সার্ভিস প্রদান করে এবং গ্রাহকদের নিকট থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে।
কুরবানির ঈদের প্রোজেক্টে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগের সুযোগ। প্রাকৃতিক পদ্ধতিতে পশু পালন থেকে বিক্রি পর্যন্ত সম্পূর্ণ ব্যবস্থাপনা আহলানের অভিজ্ঞ টিম পরিচালনা করে।
আরো জানুন
স্বচ্ছ মূল্য নির্ধারণ ও শরীয়াহসম্মত বাণিজ্যিক কাঠামোয় আহলানের সঙ্গে অংশীদার হোন। বাস্তব ব্যবসায় অংশগ্রহণের মাধ্যমে আপনার বিনিয়োগের একটি পরিষ্কার ও নথিবদ্ধ যাত্রা শুরু করুন।
আরো জানুন
দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে স্থায়ী সম্পদ ও সুসংগঠিত এগ্রো ব্যবসার প্রবৃদ্ধিতে যুক্ত হোন। অভিজ্ঞ ব্যবস্থাপনার সঙ্গে বাস্তব ব্যবসার লাভ-ক্ষতিতে অংশগ্রহণের সুযোগ পান।
আরো জানুন
ইসলামিক শরীয়াহ মেনে বাই মুরাবাহা পদ্ধতিতে বার্ষিক ১৮% মুনাফায় নিরাপদ ও হালাল উপায়ে আপনার বিনিয়োগের গ্রোথ নিশ্চিত করুন।
